বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

হাতির আক্রমণে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু, মাহুত আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে
হাতির আক্রমণে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু, মাহুত আটক

হাতির আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. মাসুদুর রহমান মিস্টন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় মাহুতকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  নিহত মো. মাসুদুর রহমান মিস্টন (৪৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি পেশাগত কারণে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এতিমখানা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের নগুয়া বাসস্ট্যান্ডে নিজের ওষুধের দোকানে বসেছিলেন মো. মাসুদুর রহমান মিস্টন। এসময় একটি হাতি তার ফার্মেসিতে গিয়ে টাকার জন্য শুঁড় এগিয়ে দিলে তিনি ১০ টাকা দেন। পরে চাঁদা নিয়ে অন্য একটি দোকানির সঙ্গে তর্ক শুরু হয়। বিষয়টি দেখতে মাসুদুর রহমান তার ফার্মেসি থেকে বের হলে ক্ষিপ্ত হাতিটি শুঁড় দিয়ে তাকে তুলে এনে ফার্মেসির সামনে সজোরে আছাড় মারে। এতে গুরুতর আতহ হন তিনি।

পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে মঙ্গলবার (২ জুলাই) ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় হাতিসহ মাহুত রিয়াজকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com