বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

ডিএনএ স্যাম্পল দিতে চিঠি, শিগগিরই কলকাতা যাবেন ডরিন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে
নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন কোটাবিরোধীরা

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে চিঠি পাঠিয়েছে কলকাতার সিআইডি। মরদেহের খণ্ডাংশ উদ্ধারের ঘটনায় ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) টেস্টের স্যাম্পল দিতে কলকাতার সিআইডি চিঠি পাঠিয়েছে ডরিনকে। শিগগির কলকাতায় যাবেন তিনি।

শনিবার (৬ জুলাই) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান আনারকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি বলেন, যারা ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে যাবো তাদের চিঠি পাঠিয়েছে কলকাতার সিআইডি। চিঠিটি বাংলাদেশে চলে এসেছে। আমি আর আমার চাচা (আনারের ভাই) খুব শিগগির কলকাতায় যাবো।

এর আগে জাতীয় প্রেস ক্লাবে ‘সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ ও হত্যার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেন কালীগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিরা।

মানববন্ধনে ডরিন বলেন, আমার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের ফাঁসি চাই। আমি বাবা হারিয়েছি, বাবাকে আর ফিরে পাবো না। অনেকে জেলে আছে, অনেকেই বাইরে আছে, তারা বেঁচে আছে কিন্তু আমার বাবা আর ফিরে আসবেন না। সব আসামির ফাঁসি হলেও বাবাকে আর ফিরে পাবো না।

তিনি বলেন, আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি বিশ্বের ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড। হত্যার মূলপরিকল্পনারী, অর্থের জোগানদাতা, কিলার ও তথ্য গোপনকারীসহ সবার সর্বোচ্চ শাস্তি চাই।

এমপিকন্যা বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। প্রধানমন্ত্রী আমার সঙ্গে আছেন। তিনি আমার একমাত্র অভিভাবক। তিনি আমাকে বলেছেন, ‘তদন্ত তদন্তের মতো হবে। সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখি, আমার একমাত্র অভিভাবক, মমতাময়ী মা এ হত্যার বিচার করবেন। কারণ বাবা হারানোর কষ্ট তিনি আমার চাইতে ভালো জানেন।

মানববন্ধনে ডরিন বলেন, মূল কিলার শিমুল ভূঁইয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে আদালতকে সাইদুল করিম মিন্টু ও গ্যাস বাবুর কথা বলেছেন। এই গ্যাস বাবুও আদালতে গিয়ে মিন্টুর কথা বলেছেন। তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলেই গ্রেফতার হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com