হৃদয় আজাদ
কিশোরগঞ্জের ভৈরবে ১১’শ এতিম ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটির আয়োজনে রোববার সকালে পৌর শহরের চন্ডিবের এলাকার হাজী আসমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতিম পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
এসময় উপস্থিত ছিলেন কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ ওমর, সোস্যাল ওয়েলফেয়ার অফিসার মাহমুদুল ইসলাম সজীব, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সভাপতি ইফতেখার হোসেন বেনু, ভাইস চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, প্রধান সমন্বয়কারী মাহিন সিদ্দ্কিী, প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু, নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মসের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ, রিগ্যাল এ্যাডভাইজার এড. সাজ্জাদুর রহমান প্রমূখ।
কাতার চ্যারিটির অর্থায়নে প্রতিটি এতিম পরিবারের হাতে ২৫ কেজি চাল, ৩কেজি ডাল, ৩কেজি ছোলা, ৩কেজি চিনি, ৩কেজি পেঁয়াজ, ৩কেজি খেজুর, ১ কেজি লবন ও ৫লিটার সয়াবিন তেলসহ মোট ৪৭ কেজি ইফতার ও ঈদ সামগ্রী পেয়ে মহাখুশি। প্রতিবছরই রমজানে কাতার চ্যারিটির কাছ থেকে ইফতার সামগ্রীসহ বিভিন্ন ধরণের সাহায্য পেয়ে থাকেন বলে এতিমরা জানান।
এদিকে গতকাল শনিবার বিকেলে হাজী আসমত আলী বালিকা এতিমখানা প্রাঙ্গণে ভৈরব উপজেলার ৪০টি মাদ্রাসা ও এতিমখানার ৮শত এতিমকে ঈদবস্ত্র প্রদান করেন লন্ডনস্থ ভৈরব কমিউনিটি এসোসিয়েশন নামের একটি সংগঠন।