রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ১৪০০ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
ভৈরবে ট্রেনে কাটা পড়ে আল-আমিন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ভৈরব মনমড়া ব্রীজ এলকায় এ-ঘটনা ঘটে। নিহত আল-আমিন ভৈরব পৌর শহরের জগন্নাথপুর গ্রামের শিশু মিয়ার ছেলে বলে জানা গেছে।

খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুরুজ্জামান জানান, এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করছি মঙ্গলবার ভোরে যে কোন একটি ট্রেনের নিচে কাটা পড়ে আল আমিন নিহত হতে পারে। লাশ শনাক্তের পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে পুলিশি কার্যক্রম শেষে ময়না তদন্ত ছাড়া নিহতের ছোট ভাই মামুন মিয়ার নিকট লাশ হস্থান্তর করা হয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com