বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ পাকুন্দিয়ায় হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ওসি পরিচয়ে চাঁদাবাজি নিকলীতে আগাম বন্যার শঙ্কা, অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বোরো জমি; দুশ্চিন্তায় কৃষক মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না: সংসদে ফজলুর রহমান হরমুজ প্রণালি অবরোধ: ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুহাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী

একযোগে ১৩ কারা কর্মকর্তাকে বদলি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে
একযোগে ১৩ কারা কর্মকর্তাকে বদলি

ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ ১৩ কারা কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার কারা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি করা কর্মকর্তারা হলেন- কুষ্টিয়া জেলা কারাগারের উপ-তত্ত্বাবধায়ক (জেলার) আবু মুছা, পঞ্চগড় জেলা কারাগারের জেলার মো. আব্দুল ফাত্তাহ, বাগেরহাট জেলা কারাগারের জেলার আব্দুল্ল্যাহেল আল-আমিন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহাবুবুল ইসলাম, নেত্রকোনা জেলা কারাগারের উপ-তত্ত্বাবধায়ক (জেলার) উম্মে সালমা, সাতক্ষীরা জেলা কারাগারের জেলার হাসনা জাহান বিথী ও ফেনী জেলা কারাগারের জেলার মোহাম্মদ শাহ আলম।

এছাড়া বদলি করা অন্যরা হলেন- দিনাজপুর জেলা কারাগারের জেলার এ. কে. এ. এম. মাসুম, কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ, বান্দরবান জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মুহাম্মদ জাহেদুল আলম, ঝালকাঠি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. আতিকুর রহমান, গাইবান্ধা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার লাবলু এবং ঠাকুরগাঁও জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার খোন্দকার মো. আল-মামুন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com