বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ পাকুন্দিয়ায় হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ওসি পরিচয়ে চাঁদাবাজি নিকলীতে আগাম বন্যার শঙ্কা, অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বোরো জমি; দুশ্চিন্তায় কৃষক মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না: সংসদে ফজলুর রহমান হরমুজ প্রণালি অবরোধ: ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুহাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী

মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে
মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। নিহতরা সবাই অটোরিকশার আরোহী ছিলেন। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালক রায়গঞ্জ উপজেলার ব্রাক্ষণবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২২), তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে নুরুজ্জামান আলী (৫২), তার বড় ভাই তারেক রহমান (৫৫), একই গ্রামের মৃত নূর বক্সের ছেলে আব্দুল মজিদ (৫০) ও তার বড় ভাই রেজাউল করিম (৬০)।

বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামি একটি সিএনজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এসিআই মিলের সামনে পৌছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। আর আহত অবস্থায় অটোরিকশার চালকসহ তিনজনকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে আরও দুইজনের মৃত্যু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com