বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ পাকুন্দিয়ায় হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ওসি পরিচয়ে চাঁদাবাজি নিকলীতে আগাম বন্যার শঙ্কা, অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বোরো জমি; দুশ্চিন্তায় কৃষক মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না: সংসদে ফজলুর রহমান হরমুজ প্রণালি অবরোধ: ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুহাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে
সাইন্সল্যাবে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়।

জানা গেছে, পাভেল নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন। পরে তারা সংঘর্ষে জড়ান।

এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। এতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা তাদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কি কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি।

ঘটনাস্থলে থাকা ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সামী বলেন, দুপুর থেকে দুই কলেজের ছাত্রদের সংঘর্ষ চলছে। তবে কী কারণে এ সংঘর্ষ তা এখনো নিশ্চিত হতে পারিনি। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com