শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলার চর বিশ্বনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত মীম ওই গ্রামের বকুল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে মীমকে গোসল করিয়ে ঘরে রেখে মা রান্নার কাজে চলে যান। পরে রান্না সেরে ঘরে গিয়ে তিনি মেয়েকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে মীমকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। শিশুটিকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।