বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

ময়মনসিংহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা
ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা। আয়োজন শেষে খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিহাব উদ্দিন আহমদ।
.
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রান্ত ডায়গনেস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মনসুর আলম চন্দন, ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলের সভাপতি মো: সফিক উল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
.
ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুল, মুক-বধির বিদ্যালয় এবং বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়য়ের ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস। দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, যেমন খুশি তেমন সাজ, গান এবং নাচের আয়োজন করা হয়।
.
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণীদের মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণ করা প্রত্যেক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেয়া হয় সম্মাননা স্মারক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com