বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

সর্বোচ্চ রানের রেকর্ডের ম্যাচে বাংলাদেশের বড় জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে
সর্বোচ্চ রানের রেকর্ডের ম্যাচে বাংলাদেশের বড় জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৫৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তুলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২৮.৫ ওভারে ৯৮ রানেই গুটিয়ে যায় আইরিশ মেয়েরা।

বুধবার (২৭ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৫৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় আয়ারল্যান্ড। স্কোরবোর্ডে ১০ রান জমা হতেই অধিনায়ক গ্যাবি লুইসকে হারায় সফরকারীরা। মারুফার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন আইরিশ অধিনায়ক। পরের বলেই ফেরেন এমি হান্টার। নিগার সুলতানার হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন হান্টার।

এরপর তৃতীয় উইকেট জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় আয়ারল্যান্ড। এই জুটি থেকে আসে মাত্র ৩৮ রান। অরলা প্রেন্ডারজাস্ট আউট হন ১৯ রান করে। নাহিদা আক্তারের বলে রাবেয়া খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। স্কোরবোর্ডে আর ১১ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন সারাহ ফোর্বস। ৫১ বল খেলে ২৫ রান করে রানআউটে কাটা পড়েন এই ওপেনার।

স্কোরবোর্ডে আর দুই রান যোগ হতেই সাজঘরে ফেরেন লিহ পল। ৫ বল খেলে কোনও রান না করেই রানআউটে কাটা পড়েন তিনিও। লরা দিলানি তার ইনিংস লম্বা করতে পারেননি। ৩৮ বলে ২২ রান করে নাহিদার শিকার হন তিনি। এরপর বাকি ব্যাটারদের কেউই দাঁড়াতে পারেননি। আইরিশদের মোট চারজন ব্যাটার সাজঘরে ফিরেছেন শূন্য রানে।

শেষ পর্যন্ত আয়রল্যান্ডের মেয়েরা একশ রানও করতে পারেনি। ২৮.৫ ওভারে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ১৫৪ রানের বড় জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। এদিন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার ৩ টি করে উইকেট শিকার করেন। মারুফা নিয়েছেন দুই উইকেট।

এর আগে বুধবার সকালে মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন। ওপেনিং জুটিতে তারা দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৫৯ রান। ৬১ বলে ৩৮ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে তাদের জুটি। তবে অন্য প্রান্তে হাফ-সেঞ্চুরি তুলে নেন ফারজানা। চার বাউন্ডারিতে ১১০ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

এদিকে ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন শারমিন সুপ্তা। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হতে পারতেন তিনি। তবে শেষ পর্যন্ত ৯৬ রান করে ফ্রেয়া সার্জেন্টের বলে আর্লেন কেলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শারমিন।

শেষ দিকে ১৩ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। আরেক প্রান্তে সোবহানা মোস্তারি অপরাজিত ছিলেন ৫ রানে। আয়ারল্যান্ডের হয়ে দুটি উইকেট শিকার করেছেনে ফ্রেয়া সার্জেন্ট।

এই ম্যাচে ঘরের মাঠেই শুধু নয়, দেশে ও দেশের বাইরে মিলে একদিনে নিজেদের ছাড়িয়ে যাওয়ার দু-দুটি রেকর্ড গড়লো বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগের দুটি রেকর্ডও হয়েছিল একই ম্যাচে একই দিনে। দিনটি ছিল ২০২৩ সালের ১৬ ডিসেম্বর।

ওইদিন ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫০ রানের দলগত স্কোর গড়ে নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছিল বাংলাদেশ নারী দল। একই ম্যাচে প্রোটিয়া নারী দলকে ১৩১ রানে অলআউট করে ১১৯ রানের বড় জয় পেয়েছিল টাইগ্রেসরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com