বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

বান্দরবানের আলীকদম উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার চৈক্ষ্যং ইউপির তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. ছৈয়দ আমিন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে আলীকদম সদরে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন ওই তিন যুবক। পথে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেলটি এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও দুই আরোহীর মৃত্যু হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার জানান, তিনজনের মরদেহ উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ট্রাক জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। তবে তাকে আটকের জন্য পুলিশ কাজ করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com