বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

পাচারকৃত টাকায় হাসিনা ও তার দোসররা গুজব ছড়াচ্ছে: সারজিস

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে
পাচারকৃত টাকায় হাসিনা ও তার দোসররা গুজব ছড়াচ্ছে: সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা গুজব খুঁটির ওপর দাঁড়িয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ও বিভাজন তৈরির চেষ্টা করছে। তারা পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। দেশের মানুষ বিবেকবান হওয়ায় এই গুজবে শুধু বিনোদনের খোরাক জোগায়।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী তারুণ্য উৎসবের স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট প্রোগ্রাম শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে বিভিন্ন গুজব ও প্রোপাগান্ডা। এ বিষয়ে সারজিস বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা গত ৫ আগস্ট প্রমাণ করে দিয়েছে যে, তারা ছাগলের উত্তরসূরি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবান। এ দেশের মানুষ তাদের পাত্তা দেয় না। আমরা আমাদের জায়গা থেকে মানুষের স্বপ্ন ও স্প্রিটকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। আমরা মনে করি, এ গুজবগুলোকে পাত্তা দিলে, আমাদের শুধু সময় নষ্ট ছাড়া কিছুই হবে না।

সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়ার গণঅভ্যুত্থানে সামনের সারিতে ছিল মেয়েরা। আগামীর বাংলাদেশ গড়ার সামনের সারিতেও থাকবে মেয়েরা এবং মেয়ে-ছেলে যাই বলি না কেন, দিন শেষে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের জায়গা থেকে নিজের যা কাজ তা করা। তাই আগামীর বাংলাদেশ গড়তে সবার পাশাপাশি তরুণদের নিয়ে কাজ করতে হবে।

এর আগে কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট প্রোগ্রাম অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, স্বপ্ন পূরণ অর্গানাইজেশনের মখলেছার রহমান মুন্না বক্তব্য দেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে বেলুন উড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট প্রোগ্রামের উদ্বোধন করেন সারজিস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com