শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ডিআইজি-এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তা ওএসডি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে
ডিআইজি-এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তা ওএসডি

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৮২ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার আলাদা তিনটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এর মধ্যে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) রয়েছেন নয়জন, অতিরিক্ত ডিআইজি ৬১ জন ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন ১২ জন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি পুলিশের চারজন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর পুলিশ ও প্রশাসনে ব্যাপক রদবদল করে অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত সরকারের বিভিন্ন পদে থাকা অনেক কর্মকর্তাকেই বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত করা হয়।

গত ২০ ফেব্রুয়ারি ২২ জন সাবেক জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বর্তমানে যুগ্মসচিব পদমর্যাদার এই কর্মকর্তারা ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এর একদিন আগে ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ জন সাবেক জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com