শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে
এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান।

শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়।

ধর্মীয়গ্রন্থ পাঠ শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িয়ে শিল্পীদের সঙ্গে জাতীয় সঙ্গীত গান।

অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় দলে দলে এসেছেন ছাত্র-জনতা। আগতরা বলছেন, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসেছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নিয়েছেন।

ঘোষণা হতে যাওয়া জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদ চূড়ান্ত হয়েছে। এতে দুজন করে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে থাকছেন।

দলটির শীর্ষ দশ পদে রয়েছেন- আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতারা উপস্থিত হয়েছেন।

অনুষ্ঠানে ইতিমধ্যে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তারমধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহসভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মসলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

এদিকে, ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে ছাত্র-জনতার ঢল নেমেছে মানিক মিয়া অ্যাভিনিউতে। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ। অনুষ্ঠান ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সরেজমিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে এমন চিত্র দেখা যায়।

এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠাস্থলে যোগ দিতে থাকে ছাত্র-জনতা। নতুন দল গণতন্ত্র, মানুষের অধিকার ও সুস্থ ধারার রাজনীতি করবে। পাশে দাঁড়াবে গণমানুষের, করবে গণতন্ত্রের পুনরুদ্ধার–এমন প্রত্যাশা আগতদের।

আয়োজকদের দাবি, ৬৪ জেলা থেকেই লোকজন অংশ নেবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com