শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শোলাকিয়ায় ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

উপমহাদেশসহ দেশের অন্যতম বৃহত্তম কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৮তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে এবার ঐতিহাসিক এই জামাতে অংশ নেন প্রায় ৬ লাখের বেশি মুসল্লি।

সোমবার (৩১ মার্চসকাল ১০টায় দেশের বৃহৎ এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে ইমামতি করেন ঈদগাহের নতুন ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

ঈদগাহের ঐতিহ্য অনুসারে তিন দফা গুলি ফুটিয়ে শুরু হয় জামাত। জামাত শুরুর ১৫ মিনিটি আগে তিনটি১০ মিনিট আগে দুটি এবং ৫ মিনিট আগে একটি শর্টগানের গুলি ফুটিয়ে জামাত শুরুর সংকেত দেওয়া হয়। 

ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটি সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেনখুব সুন্দরভাবেই দেশের সবচেয়ে বৃহৎ ঈদগাহ মাঠের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকলেই আমাদের সহযোগিতা করছেন।

উল্লেখ‌্য, প্রাচীন এই শোলাকিয়া ঈদগাহ ময়দানের আয়তন প্রায় ৬ একর। ১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহে এক লাখ ২৫ হাজার বা ‘সোয়া লাখ’ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’যা এখন শোলাকিয়া নামে পরিচিত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com