বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

নারায়ণগঞ্জে স্টিল মিলে ১২ শ্রমিক দগ্ধ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ৬০০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় একটি স্টিল মিলে গলিত লোহা ছিটকে পড়ে ১২ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মনুতাহার স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেছেন। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

দগ্ধ শ্রমিকরা হলেন রূপক (২০), রানা (২২), সুজন (১৮), আরিফ (২০), সজীব (২৫), গোপাল মণ্ডল (২৪), সালাউদ্দিন (২৪), কবির (৩০), জাফর (২৫), মানিক (২৬), শাকিল (২৫) ও সুজন (২০)।
ওই স্টিল মিলের জেনারেল হেলপার আবু রায়হান জানান, মিলে শ্রমিকরা রড তৈরির কাজ করছিলেন। সেখানে নিয়ম অনুযায়ী, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে গলিত লোহার ফুলকি তাদের শ্রমিকদের গায়ে লাগে। এতে ১২ শ্রমিক দগ্ধ হন।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে পাঁচ-ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com