শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শেষ সময়ে গরুর হাটে ভিড়, ছোট-মাঝারি গরুর সংকট

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
শেষ সময়ে গরুর হাটে ভিড়, ছোট-মাঝারি গরুর সংকট

রাত পোহালেই ঈদুল আজহা। শেষ মুহূর্তে রাজধানীর কোরবানির হাটগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। শুক্রবার সকাল থেকেই গাবতলীসহ বড় হাটগুলোতে ছোট ও মাঝারি গরুর সংকট দেখা দিয়েছে। নির্ধারিত জায়গাগুলো সকালেই খালি হয়ে গেছে, ফলে অনেক ক্রেতাই কাঙ্ক্ষিত পশু পাচ্ছেন না।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন পশু আনা হলেও চাহিদা অনুযায়ী সরবরাহ মেলেনি। বিক্রেতারা জানাচ্ছেন, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, তবে বড় গরুর প্রতি আগ্রহ কম। কারণ, ৬ লাখ টাকার বেশি দামের পশু কিনতে আগ্রহী ক্রেতার সংখ্যা খুবই কম।

ক্রেতারা বলছেন, এখন আর সময় নেই, পছন্দ হলেই বাজেটের কাছাকাছি দামে গরু কিনে নিচ্ছেন। কেউ কেউ বলছেন, গত বছরের তুলনায় একই বাজেটে এবার কাঙ্ক্ষিত গরু পাচ্ছেন না।

খামারিরা বলছেন, বড় গরু পালন খরচসাপেক্ষ। কম দামে বিক্রি করলে লোকসান হবে। তাই শেষ পর্যন্ত অপেক্ষা করছেন কিছুটা ভালো দামের আশায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com