শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রাজস্ব সংস্কার ঐক্য পরিষদের ‘মার্চ টু এনবিআর’ ঘোষণা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
রাজস্ব সংস্কার ঐক্য পরিষদের ‘মার্চ টু এনবিআর’ ঘোষণা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত ‘রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ’ অর্থ উপদেষ্টার সঙ্গে ২৬ জুন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তারা ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা দিয়েছে।

বুধবার (২৫ জুন) শেরেবাংলা নগরে এনবিআর প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও সাধারণ সম্পাদক সেহেলা সিদ্দিকা এ ঘোষণা দেন। তারা বলেন, অর্থ মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী হলেও তা শুধু কর ও কাস্টমস ক্যাডারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। আন্দোলনরত ঐক্য পরিষদকে আলোচনার আহ্বান জানানো হয়নি এবং অর্থ উপদেষ্টাও এনবিআর বিলুপ্তির বিষয়ে অনড় রয়েছেন।

পরিষদের নেতারা বলেন, অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসার কোনো সুযোগ নেই। ঘোষিত আন্দোলন চালু থাকবে এবং ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কলম বিরতি, অবস্থান কর্মসূচি এবং চেয়ারম্যান ও তার সহযোগীদের প্রতি ঘৃণা প্রকাশ কর্মসূচি পালন করা হবে।

এছাড়া শুক্রবারের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সব বদলির আদেশ বাতিল এবং চেয়ারম্যানের অপসারণ না হলে ২৮ জুন থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া সব দপ্তরে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ চলবে বলে জানিয়েছেন তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com