বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

বাংলাদেশীদের বিনামূল্যে ভিসা দেবে দুবাই!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ১১৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সরকার দেশটিতে ১৮ বছরের কম বয়সী বাংলাদেশিসহ বিশ্বের সকল দেশের কিশোরদের জন্য বিনামূল্যে পর্যটক ভিসা দেয়ার ঘোষণা দিয়েছেন। সেদিক থেকে সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের অন্যতম একটি আমিরাত দুবাইতে যেতেও বিনামূল্যে ভিসা পাওয়ার এই সুবিধা পাবেন ভ্রমণকারী কিশোররা। বুধবার (৩ জুলাই) আমিরাতের ফেডারেল অথরিটি আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ বিভাগ এ তথ্য জানিয়েছে। এর আগে গত বছরের জুলাইয়ে দেশটির মন্ত্রিসভার বৈঠকে কিশোরদের বিনামূল্যে ভিসা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৮ বছরের নিচের কিশোররা এই ভিসা পাবেন মূলত প্রত্যেক বছরের ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

কিন্তু বিনামূল্যে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। তারা বলছে, ভিসা পাওয়ার জন্য ১৮ বছরের নিচের কিশোরদের সঙ্গে তাদের বাবা-মায়ের যে কোনো একজনকে থাকতে হবে। আর এজন্য বাবা অথবা মায়ের জন্য পর্যটক ভিসা, স্বল্প কিংবা দীর্ঘমেয়াদের ভিসা দরকার হবে। অপরদিকে, এই ভিসা ফি মওকুফের মাধ্যমে পর্যটকরা লাভবান হয়ে আরো বেশি পর্যটককে আমিরাতে যেতে উদ্বুদ্ধ করবেন বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

এ বিষয়ে পররাষ্ট্র কল্যাণ ও বন্দর কর্তৃপক্ষের মহাপরিচালক মেজর জেনারেল সায়িদ রাকান রশীদি বলেছেন, স্মার্ট অ্যাপের মাধ্যমে পর্যটকরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। বাবা-মায়ের সাথে আমিরাত ঘুরতে যাওয়ার জন্য কিশোররা বিনামূল্যের এই ভিসা পাবেন আগামী ১৫ জুলাই থেকে। এছাড়াও আমিরাতের দাপ্তরিক ওয়েবসাইটের মাধ্যমেও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন ভ্রমণকারীরা।


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com