শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নির্বাচন ভণ্ডুল ঠেকাতে ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে
নির্বাচন ভণ্ডুল ঠেকাতে ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার

নির্বাচন ভণ্ডুল করতে অপতৎপরতা চালানো হচ্ছে অভিযোগ করে সেসব ষড়যন্ত্র মোকাবিলায় সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীতে ১৪ দলের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। যখনই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তখনই ষড়যন্ত্র মাথাচাড়া দিচ্ছে। কিন্তু এসব চক্রান্ত করেও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না।”

তিনি বলেন, পরাজিত শক্তি সুযোগ পেলেই গণ্ডগোল সৃষ্টি করে দেশের অগ্রগতি ব্যাহত করছে। তাই এই চক্রান্ত রুখে দিতে গণতান্ত্রিক শক্তির মধ্যে “ফ্যাসিবাদবিরোধী ঐক্য” আরও সুদৃঢ় করতে হবে।

তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন। বৈঠকে অংশ নেওয়া দলগুলোর নেতারাও নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন:

জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস

১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার

নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী

বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ

ন্যশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ

বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন

এনডিএম-এর ববি হাজ্জাজ

ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি

ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু

বাংলাদেশ লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান

সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মাসুদ রানা

জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী

বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com