শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

এনসিপির ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে
এনসিপির ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ২৪টি বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ঐতিহাসিক ১ দফা কোনো ব্যক্তির পক্ষ থেকে নয়, কোনো সংগঠনের পক্ষ থেকে নয়, কোনো দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। সেদিন ১ দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র-জনতার পক্ষ থেকে। ফলে ১ দফার প্রকৃত ঘোষক হলেন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র-জনতা এবং শহিদ ভাইবোনেরা।

তিনি বলেন, আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি।

২৪ দফা ইশতেহার……

  • ১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক
  • ২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার
  • ৩.গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার
  • ৪.ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার
  • ৫.সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন
  • ৬. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
  • ৭. গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার
  • ৮.স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ
  • ৯. সার্বজনীন স্বাস্থ্য
  • ১০.জাতিগঠনে শিক্ষানীতি
  • ১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব
  • ১২.ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্ত্বার মর্যাদা
  • ১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন
  • ১৪.নবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি
  • ১৫. তারুণ্য ও কর্মসংস্থান
  • ১৬. হুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি
  • ১৭. কসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব
  • ১৮. শ্রমিক-কৃষকের অধিকার
  • ১৯.জাতীয় সম্পদ ব্যবস্থাপনা
  • ২০. গরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা
  • ২১. জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা
  • ২২. প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার
  • ২৩.লাদেশপন্থী পররাষ্ট্রনীতি
  • ২৪. জাতীয় প্রতিরক্ষা কৌশল

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com