শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে জনতার ঢল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে জনতার ঢল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকেই শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পুরো এলাকাজুড়ে মানুষের ঢল নামতে শুরু করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় সরেজমিনে এই চিত্র দেখা গেছে।

দেখা যায়, যখনই একটু বৃষ্টি শুরু হচ্ছে, তখন অনেকেই গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউবা আবার নিজেদের সঙ্গে আনা ছাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে স্লোগানে অংশ নিচ্ছেন। অনেকেই কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই ভিজে যাচ্ছেন বৃষ্টিতে।

আয়োজকদের পক্ষ থেকে বৃষ্টি মোকাবিলায় কিছু প্রাথমিক প্রস্তুতির কথাও জানা গেছে। বিকল্প সাউন্ড সিস্টেম, প্লাস্টিক কভার ও শুকনো কাপড় প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক বাহিনীর এক সদস্য।

বৃষ্টি মাঝে মাঝে থেমে থেমে পড়লেও রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ জুলাই উদযাপন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বৃষ্টিতে মানুষের স্রোত কমেনি বরং এক পর্যায়ে বৃষ্টির ফোঁটার নিচেই শুরু হয় ‘জুলাই সনদ চাই’ স্লোগান।

বৃষ্টিভেজা এই সমাবেশ যেন হয়ে উঠেছে এক প্রতীকী প্রতিবাদ—যেখানে প্রাকৃতিক বাধাও প্রতিরোধ করতে পারছে না মানুষের ন্যায্য দাবির আকাঙ্ক্ষাকে।

বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com