শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় কাউন্টার টেররিজম ইউনিটের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাতজন নিহত হন। এসময় ৮৩০ রাউন্ড গুলি ছোড়েন র‌্যাবের সোয়াট, সিটিটিসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরবর্তীতে নিহতদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দাবি করা হলেও তদন্তে বিষয়টি মানবতাবিরোধী অপরাধ হিসেবে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে জানায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

গ্রেপ্তারি পরোয়ানায় অন্য যারা আছেন তারা হলেন—গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ, ঢাকা মহানগর পুলিশের সিটিটিসির সাবেক প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার তৎকালীন এসপি ও এএসপি।

এদিকে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে কেন্দ্র করে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) নজরদারি শুরু করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com