শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন রোগী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১০ জন মারা গেছেন এবং ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭৮২ জন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে জানায়, মৃতদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা এবং দুজন রাজশাহী বিভাগের।

একদিনে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ৮২ জন, চট্টগ্রামে ৩৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪২ জন, ঢাকা উত্তর সিটিতে ৫১ জন, দক্ষিণ সিটিতে ৬১ জন, খুলনায় ১৫ জন, ময়মনসিংহে ২ জন এবং রাজশাহীতে ২১ জন। একই সময়ে ৩১৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। ফলে চলতি বছরে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৩৭৯ জন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্টের গত ২১ দিনে ৬ হাজার ৮০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, মারা গেছেন ২৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪০৩ জন রোগী। এর মধ্যে ঢাকায় ৪৪০ জন এবং ঢাকার বাইরে ৮৫৩ জন।

চলতি বছরে এখন পর্যন্ত শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী। মারা যাওয়া ১১০ জনের মধ্যে ৫৮ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৮ শতাংশ নারী।

মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ১,১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১,৭৭৩, জুনে ৫,৯৫১ এবং জুলাইয়ে ১০,৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যা ছিল জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ এবং জুলাইয়ে ৪১ জন।

২০২৪ সালে দেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন এবং মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন, মারা যান ১,৭০৫ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com