বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ৫৬৮

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ৫৬৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশ গত একদিনে মারা গেছেন আরও ৪ জন। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন।

রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ঢাকা বিভাগে ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, খুলনা বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টের এখন পর্যন্ত ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে মারা গেছেন ১২২ জন। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে এখন পর্যন্ত ৩৯ জন মারা গেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com