বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন।

১৭ সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

এই সফরে তার সঙ্গে থাকবেন চার রাজনৈতিক দলের প্রতিনিধি—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপির আখতার হোসেন।

২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা জানান, এবারই প্রথমবার জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকট সমাধানে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে ড. ইউনূস আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন। জাতিসংঘ অধিবেশন শেষে আগামী ২ অক্টোবর প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com