সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলার পরিষদ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। এ সময় বাক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ, সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন,মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাদেকুর রহমান প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা। উল্লেখ্য, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষা প্রতিষ্টান জেলা পর্যায়ে অংশগ্রহন করবে।