বুধবার, ২০ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

তাড়াইলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে
তাড়াইলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে আসন্ন শনিবার (১৫ নভেম্বর) ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সকাল ১০ টা থেকে উপজেলার ৭ টি ইউনিয়নের প্রতিটি কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে জমায়েত হতে থাকেন। তাড়াইল উপজেলা ইমাম-উলামা পরিষদের আয়োজনে দুপুর ১২ টায় গণমিছিলটি বের হয়ে ১ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে গণ জমায়েত হন।

তাড়াইল উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি ও তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা ফয়েজুদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা মুহাদ্দিস লূৎফুর রহমানের পরিচালনায় গণজমায়েতে উদ্বোধনী বক্তব্য রাখেন, ইমাম উলামা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি ও মাদরাসাতুল আতহার দামিহা বাজারের পরিচালক মাওলানা জুবায়ের আহমাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইমাম উলামা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি জামিয়াতুস সুন্নাহ সেকান্দরনগরের মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা ফখরুদ্দীন, জাওয়ার ইমদাদুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা আইনুল ইসলাম, জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়ার শায়খুল হাদীস মুফতী মুসলেহ উদ্দিন, মুহতামিম মাওলানা মুস্তফা হোসাইন, মোজাফরপুর লুৎফিয়া দারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা বুরহান উদ্দীন, গজারিয়া আতহারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা এনামুল হক, দিগদাইড় মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের, তাড়াইল বাজার সাওতুল হেরা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রউফ, তাড়া্ইল বাজার বড় মসজিদের খতীব মাওলানা এমদাদুল্লাহ, তাড়াইল উপজেলা জামে মসজিদের খতীব মাওলানা ফরীদুদ্দীন, বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রহীম, মাওলানা শাহজাহান।

এছাড়াও তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা মারুফ বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com