শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ডিএমপির ৫০ থানার ওসি বদলি, ১৩ ডিসি পদেও পরিবর্তন পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন নির্বাচনকে নতুন মানদণ্ডে নিতে হবে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশে আসছেন জুবাইদা রহমান, ‘বিলম্বিত’ হতে পারে এয়ার অ্যাম্বুলেন্স তাড়াইল থানার ওসির বদলি খবরে উচ্ছ্বসিত অপরাধীরা, অসন্তোষ জনমনে পাকুন্দিয়ায় সাংবাদিকসহ আওয়ামীলীগের ৩৯ নেতাকর্মীর নামে মামলা তাড়াইল উপজেলা পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও কর্মসূচি পালন ৮৪ নম্বর সেঞ্চুরির দিনে কোহলির বিরল রেকর্ড

শিক্ষকদের কর্মবিরতির মধ্যেই স্কুলে অন্য অংশের ‘তালা ঝুলানোর’ হুমকি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে
শিক্ষকদের কর্মবিরতির মধ্যেই স্কুলে অন্য অংশের ‘তালা ঝুলানোর’ হুমকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ যখন বার্ষিক পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন, তখন আরেকটি অংশ একই দাবিতে স্কুলে ‘তালা ঝুলানোর’ হুমকি দিয়েছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ ব্যানারে বার্ষিক পরীক্ষা স্থগিত রেখে মঙ্গলবারও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।

কদিন আগে তারা দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে আন্দোলন শুরু করেন। পরে একাদশ গ্রেডে বেতনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন এই শিক্ষকরা।

অপরদিকে, একাদশ গ্রেডে বেতন, উচ্চ গ্রেডের জটিলতা নিরসন ও সহকারী শিক্ষকদের পদোন্নতি নিশ্চিত করার দাবিতে আন্দোলন করা প্রাথমিকের শিক্ষকদের বারোটি সংগঠনের মোর্চা বুধবার পর্যন্ত সময় দিয়েছে।

‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ বলেছে, এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহস্পতিবার থেকে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

ঐক্য পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, “(আমরা) ঐক্য পরিষদ সোমবার রাতে ভার্চুয়ালি সভা করে এ কর্মসূচি ঘোষণা করেছি। সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে বৃহস্পতিবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

গত সপ্তাহের রোব ও সোমবার অর্ধদিবস এবং মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন এই মোর্চাভুক্ত শিক্ষকরা।

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ ব্যানারে একাদশ গ্রেডে বেতনের আশ্বাস বাস্তবায়নের দাবিতে গত বৃহস্পতিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের একাংশের কর্মবিরতি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com