বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইল থানায় নতুন ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমের যোগদান, দায়িত্বভার গ্রহণ জয়শঙ্করের সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরত চাইলেন পররাষ্ট্রমন্ত্রী বদলগাছীতে মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত তাড়াইলে বাংলা নববর্ষ ১৪৩৩ ও বিজ্ঞান মেলা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নিকলীতে খাল ভরাটের চেষ্টা, কৃষিজমি ও জলাবদ্ধতার আশঙ্কায় দুই শতাধিক পরিবার পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন দায়িত্ব পেয়েই বিসিবিতে তামিম ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কাইজার সোহেল আহমেদকে বেছে নিয়েছে সরকার।

পাশাপাশি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমানের সাবেক কর্মকর্তা সৈয়দ মইন উদ্দিন আহমেদ। একইসঙ্গে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনটির পরিচালক (ফিন্যান্স) করা হয়েছে হাবিব উল্লাহ মনজুকে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাঁদের রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটির শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাউজার সোহেল আহমেদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

ডিএমডি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৈয়দ মঈন উদ্দিন আহমেদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com