বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইল থানায় নতুন ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমের যোগদান, দায়িত্বভার গ্রহণ জয়শঙ্করের সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরত চাইলেন পররাষ্ট্রমন্ত্রী বদলগাছীতে মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত তাড়াইলে বাংলা নববর্ষ ১৪৩৩ ও বিজ্ঞান মেলা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নিকলীতে খাল ভরাটের চেষ্টা, কৃষিজমি ও জলাবদ্ধতার আশঙ্কায় দুই শতাধিক পরিবার পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন দায়িত্ব পেয়েই বিসিবিতে তামিম ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

নিকলীতে খাল ভরাটের চেষ্টা, কৃষিজমি ও জলাবদ্ধতার আশঙ্কায় দুই শতাধিক পরিবার

দিলীপ কুমার সাহা, নিকলী, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
নিকলীতে খাল ভরাটের চেষ্টা, কৃষিজমি ও জলাবদ্ধতার আশঙ্কায় দুই শতাধিক পরিবার

কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের পশ্চিম পুড্ডা এলাকায় শতবর্ষী ঐতিহ্যবাহী বেতি আড়া খাল ভরাটের অভিযোগ উঠেছে ইমরান হোসেন নামের এক স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ হয়ে যাওয়ায় কয়েকশ একর ফসলি জমির সেচব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতার আশঙ্কায় দিন কাটাচ্ছে অন্তত দুই শতাধিক পরিবার।

অভিযুক্ত ইমরান হোসেন উপজেলার জারুইতলা ইউনিয়নের রোদার পুড্ডা এলাকার মৃত হিস্মত আলীর ছেলে।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত বেতি আড়া খালটি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। খালটির ওপর সড়ক ও জনপথ বিভাগের একটি ব্রিজ রয়েছে, যার ওপর দিয়ে নিকলী থেকে কিশোরগঞ্জের প্রায় ২৬ কিলোমিটার সড়ক চলাচল করে। ইতোমধ্যে খালের বড় একটি অংশ ভরাট হওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, খালটি দখল করে সেখানে স্থাপনা নির্মাণের পাঁয়তারা চলছে, যা দীর্ঘমেয়াদে এলাকার পরিবেশ ও কৃষির ওপর মারাত্মক প্রভাব

ফেলবে।এলাকাবাসীর ভাষ্য, খালটি ভরাট করে পানির স্বাভাবিক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সামান্য বৃষ্টিতেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি এবং কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকদের মতে, খালটি এই অঞ্চলের কৃষির প্রধান উৎস। এটি বন্ধ হয়ে গেলে অন্তত দুই শতাধিক কৃষক পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়বে এবং তাদের জীবিকা হুমকির মুখে পড়বে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবুল বলেন, “এই খালটি আমাদের এলাকার কৃষির প্রাণ। এটি বন্ধ হয়ে গেলে দুই থেকে তিনশ কৃষক পরিবারের অপূরণীয় ক্ষতি হবে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের হুমকি দেওয়া হয়। জনস্বার্থে দ্রুত খালটি উদ্ধার করে পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

দোলেনা বেগম বলেন, “বাপ-দাদার আমলের এই খালটি বন্ধ হয়ে যাওয়ায় আমরা চরম বিপদে আছি। পানি সরতে পারছে না, চলাচলের পথও বন্ধ হয়ে গেছে। আমাদের জমি নষ্ট হচ্ছে, জীবন-জীবিকা হুমকির মুখে।”

আরেক বাসিন্দা আবুল হোসেন অভিযোগ করেন, “আমি বাধা দেওয়ায় আমাকে দুই লাখ টাকার চাঁদাবাজির মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।”

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নূরুল ইসলাম জানান, “একসময় এই খাল দিয়ে নৌ-চলাচল হতো। কিন্তু ঈদের পরদিন প্রভাবশালীরা সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক খালটি ভরাট করেছে। এতে এলাকাবাসী ভয়ে মুখ খুলতে পারছেন না।”

জারুইতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ জাকির হোসেন বলেন, “একসময় এই খাল দিয়ে কটিয়াদী পর্যন্ত নৌ-যোগাযোগ ছিল। আমরা প্রশাসনের কাছে দ্রুত খালটি দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে অভিযুক্ত ইমরান হোসেন বলেন, “রেকর্ডে কোনো খাল নেই। কাগজে-কলমে বা নকশায় খালের অস্তিত্ব নেই। জনগণের সুবিধার্থে রাস্তা করে দিলে সেখানে স্থাপনা নির্মাণের অধিকার আমার আছে।”

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, “আমি ও সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করব। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খাল ভরাটের কোনো সুযোগ নেই, বরং সরকার খাল খননের উদ্যোগ নিয়েছে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com