বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইল থানায় নতুন ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমের যোগদান, দায়িত্বভার গ্রহণ জয়শঙ্করের সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরত চাইলেন পররাষ্ট্রমন্ত্রী বদলগাছীতে মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত তাড়াইলে বাংলা নববর্ষ ১৪৩৩ ও বিজ্ঞান মেলা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নিকলীতে খাল ভরাটের চেষ্টা, কৃষিজমি ও জলাবদ্ধতার আশঙ্কায় দুই শতাধিক পরিবার পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন দায়িত্ব পেয়েই বিসিবিতে তামিম ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, উপজেলা পরিবার ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিক, সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, সাবেক সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ বি এম সিদ্দিক চঞ্চল, জুলাই যোদ্ধার মাতা ফাতেমা তুছ জহুরা, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান চন্দন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন, মো. আল আমিন ভূইয়া, জিয়া মঞ্চের সভাপতি হুমায়ুন কবির কিবরিয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এবারের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলার সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, বাঙালি ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হোসেনপুরে জাঁকজমকপূর্ণভাবে নববর্ষ উদযাপন করা হবে। এ জন্য তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com