কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিউন হোসেন (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিউন হোসেন ওই গ্রামের বাসিন্দা মো. বাবুল হোসেনের ছেলে।
মিঠামইন থানার উপ-পরিদর্শক রিয়াজ উদ্দিন জানান, সন্ধ্যার আগে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।