বুধবার, ২০ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য।

রোববার (১২ এপ্রিল) বিকাল ৫টায় শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন ও ব্যানার বহন করেন। এসময় “গণভোটের রায় অমান্য করা চলবে না”, “জাস্টিস ফর হাদী”, “বিচার বিভাগ স্বাধীন করতে হবে” এবং “জুলাই সনদ বাস্তবায়ন চাই”সহ নানা স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত এবং ঘোষিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

বক্তারা অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে মত দিলেও সরকার তা উপেক্ষা করছে। তাদের দাবি, গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, সংবিধানের কাঠামোগত সংস্কার ছাড়া কেবল সংশোধনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। এ কারণে তারা সংসদ ও রাজপথে আন্দোলন জোরদারের ঘোষণা দেন।

সমাবেশে আরও বলা হয়, দেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্রসমাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৫২, ১৯৬২, ১৯৬৯, ১৯৭১ ও ১৯৯০ সালের বিভিন্ন আন্দোলনে তাদের অবদান উল্লেখযোগ্য।

সরকারকে সতর্ক করে বক্তারা বলেন, জনগণের মতামত উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জাগপা সভাপতি মিজবাহ উদ্দিন, খেলাফত মজলিসের নায়েবে আমীর মজিবুর রহমান, জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, রাজনৈতিক বিভাগের সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. ইকরাম হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর ক্বারী মাওলানা নজরুল ইসলাম এবং শহর জামায়াতের আমীর মাওলানা আ. ম. ম. আবদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com