শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

সৈয়দ আশরাফ নৌাকার মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাসিত কিশোরগঞ্জে-হোসেনপুরের মানুষ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৭৪৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

গতকাল প্রকাশিত আওয়ামী লীগের মনোনয়ন তালিকায় প্রথম অস্থায়ীরাষ্ট্রপতি  সৈয়দ  নজরুল ইসলাম তনয় সৈয়দ

আশরাফুল  ইসলামের নাম থাকায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিশোরগঞ্জ ও হোসেনপুরের দলীয় নেতাকর্মীরা। এ খবর জানার পর  তারা মিষ্টি বিতরণ করেছে কিশোরগঞ্জ-১ নির্বাচনী এলাকায়। অবশ্য বিকল্প প্রার্থী হিসেবে নাম রয়েছে কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূনের। জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশারাফুল ইসলাম অসুস্থ অবস্থায় বর্তমানে বিদেশে চিকিৎসাধীন। এর পরেও তাঁর নাম মনোনয়রন তালিকায় থাকায় উচ্ছাসিত কিশোরগঞ্জ ও হোসেনপুর উপজেলার মানুষ।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, এলাকার কৃতী সন্তান সৈয়দ আশরাফ মানুষের আস্থার প্রতীক। তাঁর মনোনয়ন নিশ্চিত হওয়ায় এলাকার মসজিদে মসজিদে দোয়া হয়েছে।  মন্দিরে মন্দিরে করা হয়েছে বিশেষ প্রার্থনা। নিজ নিজ  এলাকায়  মিষ্টি বিতরণ করেছেন  দলের নেতাকর্মীরা। তিনি আরো বলেন,  সৈয়দ আশরাফ   অসুস্থ্য, নির্বাচনী  এলাকার মানুষের কাছে না গিয়েই তাকে  নির্বাচন করতে হবে। এর পরও তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী আমি।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান বলেন, ‘ সৈয়দ আশরাফ অসুস্থ্য হয়েও দলের মনোনয়ন পেয়েছেন।  এর পর আর বুঝতে অসুবিধা থাকার কথা নয় যে তিনি আওয়ামী লীগের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com