বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

যশোরে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ১২৯৫ বার পড়া হয়েছে

খেজুরগুড় খ্যাত যশোরের ৮ উপজেলায় খেজুর গাছ পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন গাছিরা।প্রকৃতিতে এখন শীতশীত ভাব বিরাজ করছে।বর্তমানে চলছে বসন্তকাল।বসন্তের পরেই আসবে শীতকাল।শীতকালের নতুন ধানের চাল দিয়ে বিভিন্ন প্রকার পিঠা পায়েস বানাতে খেজুরের রস ও গুড়ের কোন জুড়ি নেই।এ জেলার খেজুর গুড়ের সুনাম দেশ-বিদেশে সমাদৃত।আগাম রস পাওয়ার জন্য জেলার গাছিরা খেজুর গাছ পরিচর্যা পুরোদমে শুরু করে দিয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়,স্বাদে-গন্ধে অতুলনীয় এ জেলার গুড়-পাটালির এতিহ্য দেশের সর্বত্র রয়েছে।বিদেশেও চলে যায় এ গুড়।জেলার খাজুরা গ্রামের অধিকাংশ মানুষ খেজুর গাছের রস সংগ্রহ এবং খেজুর গাছ চাষের সঙ্গে সম্পৃক্ত।জেলার ৮টি উপজেলায় খেজুর গুড় তৈরি হলেও বাঘারপাড়া উপজেলা, মনিরামপুর, শার্শা, ঝিকরগাছা, চৌগাছা এবং সদর উপজেলায় সবচেয়ে বেশি গুড় তৈরি হয়।জেলায় ২লক্ষাধিক খেজুরগাছ রয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।এসব গাছ হতে প্রতি বছর ১হাজার মেট্রিক টনের বেশি গুড় উৎপাদন হয়ে থাকে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিরেন্দ্র নাথ মজুমদার বাসসকে জানান,এ জেলায় আগের তুলনায় খেজুর গাছ অনেক কমে গেছে।সরকারিভাবে খেজুর গাছ রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।বিভিন্ন পতিত জমি, বাড়ির চারপাশে এবং চাষযোগ্য জমির আইলের উপর দিয়ে খেজুর গাছ লাগানোর জন্য কৃষকদের প্রশিক্ষণসহ উৎসাহিত করা হচ্ছে।

বাঘারপাড়া উপজেলার বেশ কয়েকজন চাষি এ প্রতিনিধিকে জানান,যশোরের এতিহ্য খেজুর গুড় বিলুপ্তির পথে।আগের মত এখন আর খেজুর গুড় পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না।খেজুরের গুড়ের এতিহ্য ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগে নতুন করে খেজুর গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেন তারা।খাজুরা গ্রামের গাছি আব্দুল জলিল বলেন,নির্ভেজাল খেজুর গুড়ের চাহিদা অনেক বেশি।সঠিক মানের এককেজি গুড় দুশ’ টাকা দরে বিক্রি হয়ে থাকে।খেজুর গুড়ের সঙ্গে নারিকেল মিশিয়ে তৈরি সুস্বাদু নারিকেলের পাটালি আড়াইশ’ টাকা দরে প্রতি কেজি বিক্রি হয়ে থাকে।খেজুর গাছ সংরক্ষণে সরকারিভাবে পৃষ্ঠপোষকতার দাবি করেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদ হোসেন সেখ জানান, এ জেলায় ব্যাপকভাবে খেজুর গাছ রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। জেলা ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা এ ব্যাপারে কৃষকদের সার্বিক সহযোগিতা করে চলেছেন বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com