শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হতে পারে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল জনপ্রশাসনের কর্মকর্তাদের বড় পদোন্নতি স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট কিশোরগঞ্জে থানা হাজতে আসামির মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা পাকুন্দিয়ায় আদম ব্যবসায়ীর বিরুদ্ধে প্রবাসীর মা-বোন-স্ত্রীকে মারধরের অভিযোগ

সাইমনের মনে চোট,পরীর ক্রেজি ঠোঁট?

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ৬৫২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

তাদের রসায়নে মুগ্ধ হয়েছেন ভক্তরা। জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও নায়িকা পরীমণির অনস্ক্রিন রসায়ন নিয়ে নতুন করে বলার কিছু নেই। দর্শকরা এই জুটির বেশ কিছু চলচ্চিত্র গ্রহণ করেছেন।

চলচ্চিত্র নির্মাতা শফিক হাসানের ‘বাহাদুরি’  ছবিতে  অভিনয় করছেন সাইমন-পরী জুটি। এরই মধ্যে ছবির বেশির ভাগ শুটিং শেষ। বাকি ছিল এই জুটির দুটি গানের শুটিং। সম্প্রতি গানের শুটিংও  শুরু করেছেন সাইমন-পরী।

নরসিংদী ড্রিম হলিডে পার্কে এখন ছবির শেষ গানের শুটিং চলছে। সেখানে গানের শুটিং-এ অংশ নিচ্ছেন সাইমন-পরী।

সাইমন বলেন, ছবির সব শুটিং, ডাবিং আগেই শেষ হয়েছে। বাকি ছিল আমার আর পরীর দুটি গানের কাজ। আজকালের মধ্যেই এ কাজ শেষ হয়ে যাবে। ‘তোর ক্রেজি ক্রেজি ঠোঁট দেখে মনে লাগে চোট’ এমন কথার গানে আমরা পারফর্ম করছি। নাচে  ভরপুর একটি গান। দর্শকরা বিনোদন খুঁজে পাবেন আশা করছি  ছবিটি দেখে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com