সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

এফআর টাওয়ার মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারছে না পুলিশ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৬৬৮ বার পড়া হয়েছে

ঢাকা:

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ২৪ ঘণ্টা পরও ওই ভবনের মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) এফআর টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, ‘এই ভবন মালিকের পরিচয় পাওয়া গেলেও তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। আমরা মালিকের পরিচয় পেয়েছি, তাও অন্য একটি মাধ্যম থেকে। পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক চেষ্টার পরও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।’

এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় মামলার বিষয়ে আইজিপি বলেন, ‘যারা নিহত অথবা আহত হয়েছেন তাদের স্বজনদের মধ্য যারা ক্ষতিগ্রস্ত হয়ে‌ছেন তারা বা তাদের স্বজনেরা মামলার বাদী হওয়ার প্রথম দাবিদার। যদি তা পাওয়া না যায় তাহলে রাষ্ট্র বাদী হয়ে মামলা করে।’

জাবেদ পাটোয়ারী বলেন, ‘মামলার বাদী খুঁজছে পুলিশ। বাদী পাওয়া না গেলে রাষ্ট্র বাদী হয়ে মামলা দায়ের করবে। স্বজনদের মধ্যে থেকে কেউ বাদী হন কি-না সেটি আমরা প্রথমে দেখছি। যদি পাওয়া না যায় তখন রাষ্ট্র চাইলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’

আইজিপি বলেন, ‘কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস আমাদের কাছে এফআর টাওয়ারটি বুঝিয়ে দেবে। তারপর আমাদের কার্যক্রম কি হবে সেটা আমরা চূড়ান্ত করেছি। প্রতিটি ফ্লোরে পুলিশের নেতৃত্বে একটি করে টিম যাবে। সঙ্গে ফায়ার সার্ভিস আর অফিসগুলোর প্রতিনিধিরা থাকবেন। কারও কোনো মূল্যবান জিনিস থাকলে সেগুলো যেন খোয়া না যায়, আমরা সেগুলো তাদের কাছে বুঝিয়ে দেব। বুয়েটের একটি দল আন-অফিসিয়ালি এসেছে। আগামীকাল বা পরশু আনুষ্ঠানিকভাবে তাদের একটি দল আসবে। তারা যদি নিরাপদ বলেন তাহলে ভবন খুলে দেব; আর না বললে ভবন খোলা হবে না।’

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে এফআর টাওয়ারে আগুন লাগে। আগুনের ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশের গুলশান জোন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com