শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

মদ পানে রাবির দুই শিক্ষার্থীর মৃত্যু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৬০৬ বার পড়া হয়েছে

নিউজি ডেস্ক :

মদ পানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর।

ওই দুই শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তুর্য রায় ও আইন বিভাগের শিক্ষার্থী মুহতাসিম রাফিদ খান। উভয়ই ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

তুর্য রায় নগরীর মোন্নাফের মোড় এলাকার সাইফ টাওয়ারের ২১৪ নং রুমে থাকতেন। তার বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। আর মুহতাসিম রাফিদ খান নগরীর ভদ্রা এলাকার আল সাবিল টাওয়ারের ৪০৫ নং রুমে থাকতেন। তার বাড়ি খুলনার দৌলতপুরে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গতকাল রাতে নগরীর মোন্নাফের মোড় এলাকার একটি মেসে ওই দুই শিক্ষার্থী মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে রাতে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আজ সকালে তাদের মৃত্যু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com