শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

ভৈরবে আসন্ন মাহে রমজান উপলক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৫৫০ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
আসন্ন মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজসীয় পণ্য সামগ্রীর বাজারদর স্থিতিশীল রাখার লক্ষে কিশোরগঞ্জের ভৈরবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে এগারো টায় উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, সর্বাধিক মানসম্মত খাবার পাওয়া একজন ভোক্তার যেমন মৌলিক অধিকার তেমনি আইনগত অধিকারও বটে। আর ভুক্তার এ অধিকার বাস্তবায়নের লক্ষে বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এসব অভিযান ও কর্মসূচী অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজ উদ্দিন, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দীন প্রমূখ।

এছাড়াও সভায় অন্যান্যদের মাঝে পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাছিমা বেগম, চেম্বার অব কমার্সের সহ সভাপতি আর. এ মারুকী শাহিনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com