শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

নিকলীর হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সাতজনের স্থলে দুইজন লোকবল সংকটে কাজ ব্যাহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে সাতটি পদের বিপরীতে কর্মরত আছেন দুইজন। লোকবল সংকট থাকায় ওই কার্যালয়ে বিভিন্ন কাজে আসা লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে , এই কার্যালয়ে একজন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা , দুইজন অডিটর , দুইজন জুনিয়র অডিটর , একজন মুদ্রাক্ষরিত ও একজন এমএল এসএস পদ রয়েছে। গত ২০১৫ সালের জুন থেকে আগষ্ট মাসের মধ্যে উপজেলা , একজন অডিটর , দুইজন জুনিয়র অডিটর , একজন মুদ্রাক্ষরিত ও একজন এমএলএসএস বদলি হয়ে অন্যত্র চলে গেলে গত চার বছর ধরে পদ গুলো শূন্য রয়েছে। বর্তমানে উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আহমেদ খাঁন এবং অফিসের থাকা একজন অডিটর মোঃ আবু তাহের অফিসটি সামাল দিচ্ছে।
ওই কার্যালয়ে লোকবল কম থাকায় বিভিন্ন কাজে আসা লোকজনকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে উপজেলার কয়েকজন সরকারি কর্মকর্তা কর্মচারী জানান , ওই কার্যালয়ে পেনশন , জিপি ফা- , মাসিক বিলসহ অন্যান্য বিল সংক্রান্ত কাজ সময়মতো করা যায় না। বিভিন্ন সময় কাজ নিয়ে আসলে বলে লোকবল সংকট আজ নয় , আগামীকাল আসেন তবে আপনার কাজ করা যাবে। এভাবে নানা অজুহাত দেখিয়ে চলছে অফিসটি । এতে করে আমরা ভোগান্তির শিকার হলেও কিছু বলতে পারছি না। গত সোমবার (৬ মে) বেলা ১১ টায় সরজমিনে গিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আহমেদ খাঁনকে অফিসে পাওয়া যায়নি। অফিসে থাকা অডিটর মোঃ আবু তাহের বলেন স্যার মনে হয় গাড়িতে আছেন। কিছুক্ষণের মেেধ্য এসে পড়বেন। জারুইতলা ইউনিয়ন থেকে আসা নাম প্রকাশ না করার শর্তে একজন মহিলা বলেন, আমি ১০ দিন ধরে স্বামীর পেনশনের টাকার চেক নেওয়ার জন্য ঘুরছি। কিন্ত অফিসে যারা আছেন তারা খালি লোকবল সংকট দেখিয়ে ঘুরাছেন। আমার নামটা দয়া করে আপনাদের পত্রিকায় দিবেন না থা হলে আরো বেশি ঘুরতে হবে।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার জাহাঙ্গীর আহমেদ খাঁন সোমবার দুপুরে মুঠোফোনে বলেন, লোকবল কম দুইজনে কীভাবে একটি অফিস সামাল দিবো।এটা আপনাদেরও বুঝার উচিত। নিকলী উপজেলায় ২২০ জন পেনশন ভুগী রয়েছে। তারা এমন অভিযোগ করতে পারেন। বিভাগীয় কর্মকর্তাদের বিষয়টি লিখিত ভাবে জানানো হয়েছে। তারা বলেছেন কিছু দিনের মধ্যে শূন্য পদে লোক দেওয়ার চেষ্টা করা হবে। আমরা এ আশায় আছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com