শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

নিকলীতে পুলিশের বিশেষ অভিযানে ৫ জুয়াড়ো গ্রেপ্তার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ১৭৪৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা:

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার হাটি শাহাজালাল এর বাড়ির বিল্ডিংয়ের দোতলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ পাঁচ জুয়াড়োকে গত বুধবার (৯ মে) গভীর রাতে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ।
গ্রেপ্তারকৃত হলো নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ফজলু মিয়ার ছেলে বিপুল মিয়া (৩০), সোনা মিয়ার ছেলে সাকিল মিয়া(৩৫), কাছুম আলীর ছেলে ফারুক মিয়া (২৮), বাবু মিয়ার ছেলে লহুু মিয়া (২৭) ও ইছব মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৫)।

গ্রেপ্তারকৃতদের  প্রত্যেকের বাড়ি সিংপুর বাজার হাটির গ্রামে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাছির উদ্দিন ভূইয়া জানান, সিংপুর বাজার হাটি শাহাজালাল এর বাড়ির বিল্ডিংয়ের দোতলায় দীর্ঘ ধরে জুয়া খেলা চলছে।গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার হাটি শাহাজালাল এর বাড়ির বিল্ডিংয়ের দোতলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম নগদ টাকাসহ পাঁচ জুয়াড়োকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার সকালে নিকলী থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা আইনে আদালতে একটি প্রসিকিউশন দেওয়া হয়েছে। ওসি জানান, গ্রেপ্তাকৃত পাঁচ জোয়াড়োকে বৃহস্পতিবার দুপুরে আদালতের পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com