শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

বাস খাদে পড়ে নিহত ৩২ আহত ৩৫

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৭১৪ বার পড়া হয়েছে

ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলায় একটি প্রাইভেট বাস ২০০ মিটার গভীর খাদে পড়ে ৩২ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জেলাটির বানজার সাব-ডিভিশনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

জেলা প্রশাসনের একটি দল এবং জেলাটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিকিৎসকদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করে।

গণমাধ্যমটি জানায়, দুর্ঘটনার শিকার বাসটি থেকে অনেক জনকে বের করে একাধিক অ্যাম্বুলেন্স এবং স্থানীয় যানবাহনে করে দ্রুত একটি হাসপাতালে নেয়া হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিমাচল প্রদেশের এই হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, কুল্লুতে বাস দুর্ঘটনায় আমি খুবই দুঃখিত।

তিনি আরও বলেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আশা করি আহতরা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। হিমাচল প্রদেশ সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

রাজ্যটির মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর আহতদের চিকিৎসার জন্য সম্ভাব্য সব ধরনের সুযোগ-সুবিধা সরবরাহের আহ্বান জানিয়েছেন প্রশাসনকে।

তিনি জানান, এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য একটি ম্যাজিস্টেরিয়াল তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

কুল্লু জেলা প্রশাসন এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে তাৎক্ষণিক সহযোগিতা হিসেবে ৫০ হাজার রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com