রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি দাবি এমপি ফজলে হুদার কিশোরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত কিশোরগঞ্জে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন-হুটারের বিরুদ্ধে ডিএমপির অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

ঢাকায় স্থাপিত হচ্ছে সাইবার থানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩৯৫ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকায় স্থাপিত হচ্ছে সাইবার থানা। তবে সারা দেশের ভুক্তভোগীরা অনলাইনের মাধ্য এ থানায় অভিযোগ দায়ের করতে পারবেন।

সোমবার রাজধানীর মালিবাগের কার্যালয়ে সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর এসব তথ্য জানান।

 

তিনি বলেন, ‘সিআইডি একটি সাইবার থানা স্থাপন করবে। ‍এটি ঢাকায় থানাটি স্থাপন করা হলেও সারা দেশ থেকে ভুক্তভোগীরা অনলাইনে এই থানায় অভিযোগ দায়েরের সুযোগ পাবেন।’

 

সিআইডিপ্রধান বলেন, ‘সিআইডির তদন্তকে আগের চেয়ে গতিশীল করার কাজ চলছে। এর আগে মামলাগুলোর ক্ষেত্রে ৬০ বা ৭০ শতাংশ মৌখিক স্বীকারোক্তির ওপর নির্ভর করতে হতো সিআইডিকে। কিন্তু এখন ৬০ থেকে ৭০ শতাংশ ফরেনসিক সাক্ষ্যের ওপর নির্ভর করার চেষ্টা চলছে।’

মাহবুবুর রহমান আরও বলেন, মানবপাচারকারী হিসেবে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের বিতর্কিত সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

এ বিষয়ে সিআইডি প্রধান মাহবুবুর রহমান বলছেন, ‘সাক্ষ্য–প্রমাণসহ আমরা সব বলব। ধৈর্য ধরুন। তার (পাপুল) বিষয়ে বিস্তারিত খোঁজ চলছে। আমরা এ বিষয়ে সব ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। এখন বিষয়টি আন্তর্জাতিক ইস্যু। তাই অনেক বিষয় বিবেচনা করে কাজ করতে হচ্ছে। আশা করি, তথ্য-উপাত্ত সংগ্রহ করে আমরা এ বিষয়ে শিগগিরই জানাতে পারবো।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com