সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

কমলগঞ্জে ট্রাকযোগে অবৈধভাবে নেয়া হচ্ছে পলিবালু, হুমকির মুখে বাঁধ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়চিড়ি-বিষ্ণুপুর এলাকায় ধলাই নদীর স্টিলের ব্রিজের নিচ থেকে ট্রাকযোগে কেটে নেয়া হচ্ছে পলিমাটি। অবাধে পলিবালু কেটে নেয়ায় হুমকির মুখে পড়েছে ধলাই ব্রিজ ও নদীর বাঁধ।

 

শনিবার (১১সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়,ছয়চিড়ি-বিষ্ণুপুরের স্থানীয় একটি প্রভাবশালী মহল রহিমপুর ইউনিয়ন এলাকায় ধলাই নদীর স্টিলের ব্রিজের নিচ ও বাঁধের পাশ থেকে কয়েকটি ট্রাক লাগিয়ে জমির পলিবালু কেটে বিক্রি করছেন। ধলাই ব্রিজের নিচে ও নদীর বাঁধ ঘেষে অবৈধভাবে এসব পলিবালু কেটে বিক্রি করা হচ্ছে। জমির প্রায় দুই ফুট পরিমাণ গভীরতা করে পলিবালু ট্রাকে ভর্তি করে স্থানান্তর করা হচ্ছে। থেমে থেমে দীর্ঘ সময় ধরে অব্যাহতহারে পলিবালু কেটে নেয়ায় ধলাই নদীর বিষ্ণুপুর এলাকার স্টিল ব্রিজ ও নদীর বাঁধের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিচ্ছে।

 

স্থানীয়রা জানান, মাঝে মধ্যে নদী থেকে পলিবালু জমা করে জমির মালিকরা উর্বর পলিবালু কেটে বিক্রি করেন। পলিবালু কেটে নেয়ায় নদীর বাঁধ ও ব্রিজ দু’টিই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন। এ ব্যাপারে জানতে চাইলে পলিবালু কাটা শ্রমিকরা কিছু বলতে চাননি। তারা বলেন, নিজের জায়গা থেকে মাটি কেটে নিচ্ছেন। সেখানে কোন সমস্যা হওয়ার কথা নয়।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে এসিল্যান্ডকে পাঠানো হয়েছে। পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার এর সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com