রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি দাবি এমপি ফজলে হুদার কিশোরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত কিশোরগঞ্জে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন-হুটারের বিরুদ্ধে ডিএমপির অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৮৮ বার পড়া হয়েছে

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে আটক করা হয়েছে।

 

ভারতের উত্তর প্রদেশে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দলিত সম্প্রদায়ের তরুণীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ চলছে। এরমধ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর), নির্যাতিতার বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হলেন কংগ্রেসের সাবেক সভাপতি। পদে পদে বাধার মুখে পড়েন রাহুল। যমুনা সেতুতে পুলিশের সঙ্গে প্রবল ধাক্কাধাক্কির মধ্যে পুলিশের গলাধাক্কায় পড়ে যান তিনি।

 

পুলিশ জানায়, পরিস্থিতি বেসামাল হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে হাতরাসে। রাহুল-প্রিয়াঙ্কারা সেই নির্দেশ অমান্য করতেই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। রাহুল গান্ধী সংবাদমাধ্যমকে জানান, আমাদের গাড়ি আটকে দিয়েছে, তাই আমরা পায়ে হেঁটেই যাচ্ছিলাম। এর মধ্যেই পুলিশ লাঠিচার্জ করে। আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়া হয়। এ দেশে কি শুধু নরেন্দ্র মোদীই হাঁটবেন? সাধারণ মানুষের হাঁটারও অধিকার নেই?”

 

এদিকে, ধর্ষণের এ ঘটনায় প্রতিবাদ করায় নয়াদিল্লির উত্তরপ্রদেশ ভবন ও ইন্ডিয়া গেটের সামনে থেকে ৩২ জন জন বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com