সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

রিয়ালকে রুখে দিলো নবাগত এলচে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৫ বার পড়া হয়েছে
রিয়াল মাদ্রিদ

লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদকে ধরার সুযোগ আবারও হাতছাড়া হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। নবাগত দল এলচে’র বিপক্ষে ১-১ ব্যবধানের হতাশাজনক ড্র নিয়ে বছর শেষ করতে হলো গত আসরের চ্যাম্পিয়নদের।

প্রথমার্ধে এগিয়ে যায় রিয়াল। মার্কো আসানসিও লম্বা শট ক্রসবারে বাধা পেলেও ফিরতি চেষ্টায় ২০তম মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন লুকা মদরিচ। কিন্তু বিরতির পর সেই ব্যবধান আর ধরে রাখতে পারেনি জিনেদিন জিদানের দল।

ডি-বক্সের ভেতর আন্তনিও বারাগানকে ফাউল করে বসেন দানি কারভাহাল। পেনাল্টি পায় এলচে। ৫২তম মিনিটে ফিদেল শেভসের স্পট-কিক বামদিক দিয়ে জড়িয়ে যায় রিয়ালের জালে।

অবশ্য এর ২০ মিনিট পরে কারভাহাল সুযোগ পেয়েছিলেন দলকে এগিয়ে দেওয়ার। টনি ক্রুসের এক চোখ ধাঁধানো পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলের চেষ্টা চালান তিনি। কিন্তু রিয়াল ডিফেন্ডারকে দারুণভাবে বাধা দেন এডগার বাদিয়া। অবেশেষে লিগে টানা ৫ জয়ের পর পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

এই ড্রয়ে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমের লা লিগার দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করলো রিয়াল। তাদের চেয়ে ২ ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল অ্যাতলেটিকো। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে এলচে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com