শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ১৫০ রোগী

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইলে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ১৫০ জনের বেশি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাড়াইল-সাচাইল জামিয়া আছিয়া খাতুন মহিলা মাদরাসায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখা এর আয়োজন করে। হাজী শাহাব উদ্দিন (কালা মিয়া) মহাজনের সৌজন্যে আয়োজিত ক্যাম্পে প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খানের নেতৃত্বে একটি মেডিকেল টিম চিকিৎসাসেবা দেয়।

আয়োজকরা জানান, ক্যাম্পে তাড়াইল-করিমগঞ্জ এলাকার দরিদ্র ও অসহায় ১৫০ জনের বেশি রোগীকে বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়।

চিকিৎসাসেবা নিতে আসা কালনা গ্রামের হেলাল মিয়া (৫০) বলেন, “ডাক্তার সাব খুব ভালো করে দেখছেন। আমরা গরিব মানুষ, ঢাকায় গিয়ে ডাক্তার দেখানোর সামর্থ্য নেই।”

প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, “তাড়াইল-করিমগঞ্জ আমার জন্মস্থান। এই মাটির প্রতি আমার দায়বদ্ধতা আছে। গ্রামের অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসাসেবা নিতে পারেন না। তাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ডা. জেহাদ খান গত জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ছিলেন।

ক্যাম্পে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর হাবিবুর রহমান, কর্মপরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com