রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি দাবি এমপি ফজলে হুদার কিশোরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত কিশোরগঞ্জে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন-হুটারের বিরুদ্ধে ডিএমপির অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

সাবেক এমপি, সচিব ও অভিনেতার ১০ দিনের রিমান্ড আবেদন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
সাবেক এমপি, সচিব ও অভিনেতার ১০ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা আরিফ মাহমুদ তমালের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক সেলিম রেজা এই আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জানান, বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলনকে, ধানমন্ডি থেকে মিজানুরকে এবং আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে তমালকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ থেকে ২৭৪ জন নেতা-কর্মী সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে সমবেত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার তিনজন ওই ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং পলাতক আসামিদের সঙ্গে তাঁদের যোগাযোগ থাকার তথ্য মিলেছে। তাঁরা সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ে সরবরাহ করতেন। মামলার পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, অর্থের উৎস উদ্‌ঘাটন এবং অস্ত্র উদ্ধারের স্বার্থে তাঁদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে জানিয়েছে ডিবি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com