বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪০৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে  ঢাকা-বগুড়া হাইওয়েতে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে শুক্রবার বিকেলে  ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।

 

গ্রেফতারকৃতরা হলো টাংগাইল জেলার গোপালপুর থানার সাকারীয়া গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে  শেখ ফরিদ (৩৬)ভুয়াপুর থানার বাহাদীপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে  নায়েব আলী(৩৪), এবং একই  জেলার কালিহাতী থানার তারাবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে বাবুল মিয়া (৩৫)।র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার  সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দিনাজপুর হতে টাঙ্গাইলের উদ্দেশ্যে ফেন্সিডিল এর একটি বিশাল চালান যাচ্ছে। এরই প্রেক্ষিতে রায়গঞ্জ থানার ষোল মাইল এলাকায় মা ফুড গার্ডেন হোটেল এর সামনে বগুড়া টু-ঢাকা হাইওয়ে পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোষ্ট বসানো হয়। এ সময়ে টাঙ্গাইল অভিমুখী একটি খালি ট্রাকে তল্লাশী চালিয়ে ৩৩৩ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময়ে মাদক কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল, ৪ টি সীম, নগদ ২৫ হাজার টাকা এবং এই কাজে ব্যবহৃত ট্রাকটিকে  জব্দ করা হয়েছে।

 

পরে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com